07/09/2026 : 12:08 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিজ্ঞানমঞ্চের বিনামূল্যে সবজিবাজার কালনায়

আলেক শেখ, কালনা : পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের  কালনা বিজ্ঞানকেন্দ্র রবিবার আবার বিনামূল্যে সবজিবাজার বসালো কালনা শহরে।    এই সবজিবাজার থেকে  আড়াই শতাধিক পরিবারকে  বিভিন্ন রকমের সবজি বিনামূল্যে দেওয়া হয়।      আয়োজক  সংস্থার  অন্যতম কর্মকর্তা রামকৃষ্ণ নাগ  জানান– লকডাউন, আমফান, কালবৈশাখী ঝড় সাধারণ মানুষকে মহাসঙ্কটে ফেলেছে।    মহাসংকটে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা গত রবিবারও একই কর্মসূচি করেছি।  মানুষের যতদিন এইরকম সংকট থাকবে, ততদিনই এই কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করবো।

Related posts

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাংগঠনিক সভা

ezeropoint +91 7797331771

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ

ezeropoint +91 7797331771

মন্তেশ্বর বিধানসভার সার্বিক উন্নয়নের জন্য মন্ত্রীদের দরবারে বিধয়াক সৈকত পাঁজা

ezeropoint +91 7797331771

মতামত দিন