13/06/2026 : 11:16 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবসে মঙ্গলকোটে স্মরণ সভা

পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট: ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর এর প্রয়াণ দিবসে মঙ্গলকোটের জালপাড়া ,সারঙ্গপুর, রামনগর প্রভৃতি জায়গায় ৪৯ জেলা পরিষদে বিজেপির কর্মীরা গতকাল স্মরণ সভা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন ৪৯ জেলা পরিষদ এর বিজেপির সহ-সম্পাদক প্রসেনজিৎ লাহা , কিষান মোর্চার নেতা বানেশ্বর কবিরাজ, সহ-সভাপতি মলয় পাল, লড়াকু নেতা সুশান্ত দাস প্রমুখ। প্রায় জনা কুড়ি সমর্থককে নিয়ে তারা জালপাড়া বাসস্ট্যান্ডে যে সভাটি করেন সেই সভায় বক্তব্য রাখেন সহ-সম্পাদক প্রসেনজিৎ লাহা। উপস্থিত সকলেই শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিজেপি নেতা তার বক্তব্যে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শকে তুলে ধরেন মানুষের সামনে। তিনি বলেন ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ছিলেন বিজেপির পথপ্রদর্শক । তার লড়াকু আদর্শ মানুষকে পথ দেখায় । আসন্ন একুশে নির্বাচনে মঙ্গলকোটে বিজেপি যেভাবে জোট বাঁধছে তাতে তৃণমূল শিবির এবার ভালোই ধাক্কা পাবে বলে তার ধারণা । জনসাধারণ বেশ ভালো ভাবেই বুঝতে পারছে যে এবার পরিবর্তন আসছে একথা জোর গলায় বলেন সহ-সম্পাদক প্রসেনজিৎ লাহা।

Related posts

কালনায় বিশ্বকর্মা পূজো জৌলুসহীনঃ কর্মহীন শ্রমিকের পাশে ইউনিয়ন

E Zero Point

জামালপুরে জ্যোৎশ্রীরামে দেড় বছর পর শুরু হলো ১০০ দিনের কাজ

E Zero Point

ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা জামালপুরে

E Zero Point

মতামত দিন