26/02/2026 : 9:13 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বৃষ্টির জলে হারিয়ে যাওয়া রাস্তায় ধানের চারা রোপন কেতুগ্রামে

আলেক শেখঃ বৃষ্টির জলে হারিয়ে যাওয়া রাস্তা হাতড়ে তাতে ধানের চারা পুঁতলো  ছাত্র- যুবরা।  ঘটনাটি ঘটে শুক্রবার কাটোয়া মহকুমার  কেতুগ্রাম ব্লকের উদ্ধারণপুর-শিলুরী রাস্তায়।  বৃষ্টির জলে লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া এই রাস্তা মেরামতের দাবিতে এদিন গ্রামবাসীদের নিয়ে বিশেষ  কর্মসূচি পালন করে ছাত্র-যুবরা।  ভারতে গণতান্ত্রিক যুব ফেডারেশনের ও  ভারতের ছাত্র ফেডারেশনের কেতুগ্রাম-২ এরি য়া কমিটির উদ্যোগে এদিন  রাস্তায় ধানের চারা রোপন ছাড়াও মিছিল ও বিক্ষোভ সভা  করে তারা।   বক্তব্য রাখে– টিউলিক ঘোষ, সৌরভ ঘোষ, মিজানুর রহমান,  অয়ন ঘোষ, বিমান শীল প্রমুখ।  বক্তারা বলেন– উদ্ধারণপুর থেকে শিলুরী পর্যন্ত রাস্তায় পড়ছে নৈহাটি, নলিয়াপুর, দত্তবাটি প্রভৃতি গ্রাম গুলি।  কয়েক হাজার মানুষের যাতায়াতের এই রাস্তাটি দীর্ঘদিন কোন মেরামত করা হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ।  স্থানীয় সীতারামহাটি গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে বলেও কোন কাজ হয়নি।  যার ফলে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে উঠেছে।  কোথাও কোথাও আবার বৃষ্টির জলের তলায় হারিয়েও গেছে।  গ্রামের বড় মানুষরা হাঁটু পর্যন্ত জল-কাদা মারিয়ে কোন রকমে যাতায়াত করলেও শিশু ও গর্ভবতী  মায়েদের চলাফেরা করা একেবারেই সম্ভব হয়না।  তাই শিশুদের পড়াশুনা একেবারেই বন্ধ। কোন অসুস্থকে ডাক্তারখানায় নিয়ে যেতে হলে তাঁকে খাটিয়া করে নিয়ে যেতে হয়।  তাই এই রাস্তা মেরামতের দাবিতে আমরা আজ ধানের চারা রোপন করে বিক্ষোভ দেখিয়ে গেলাম।   ১০ দিনের মধ্যে রাস্তা মেরামতের  প্রাথমিক কাজ শুরু  না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো।                                                                           

Related posts

মেমারি বইমেলা প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতা

E Zero Point

প্রকাশিত হলো ‘কাব্যতরী’ সাহিত্য পত্রিকা

E Zero Point

রাস্তার দাবিতে যুবদের অভিনব কর্মসূচি কাটোয়াতে

E Zero Point

মতামত দিন