08/09/2026 : 11:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

পান্ডুয়ার ক্ষীরকুন্ডি – নিয়ালা- নামাজগ্রাম অঞ্চলে প্রতিবাদ সভা তৃণমূলের

স্টাফ রিপোর্টারঃ প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে, শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্ষীরকুন্ডি – নিয়ালা- নামাজগ্রাম অঞ্চলের দলীয় কার্যালয়ে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,রেলের মত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ সহ বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের সম্বন্ধে সাধারন কর্মীদের সচেতন করা ও একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখোমুখি প্রকল্প গুলির প্রচার কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ  অসিত চ্যাটার্জি মহাশয়। উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ এলাকার দলীয় নেতা – নেত্রী ও সাধারন কর্মীবৃন্দ।

Related posts

শিশু জলে ডুবিয়ে গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড

কালনা পৌরসভায় বাঁচার পাঠ দিলেন সিপিআইএম পার্টি কর্মীরা

পূর্বস্থলীতে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানী

ezeropoint +91 7797331771

মতামত দিন