06/09/2026 : 11:55 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় মাঠে কাজ করার সময় বাজে মৃত্যু

আলেক শেখঃ মাঠে চাষের কাজ করার সময়  রবিবার দুপুরে বাজ পড়ে মৃত্যু হয় এক মহিলা ক্ষেতমজুরের। মৃতা বন্দনা সেনের (২৮) বাড়ি কালনা থানার সিমলন গ্রাম পঞ্চায়েতের মছলন্দপুর গ্রামে। সে এদিন অন্যান্যদের সাথে সিমলন গ্রামের মাঠে ধান রোপনের কাজ করতে গিয়েছিল। ধানের বীজ ভাঙার পর ধান বীজের বোঝা মাথায় নিয়ে আল ধরে সাত জন যাচ্ছিল। বেলা ১২ টা নাগাদ মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বিদ্যুতের ঝিলিক দিয়ে বন্দনার সেনের মাথায় বাজে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related posts

সঠিক সময়ে সঠিক জবাব দিতে জানেন মোদীজিঃ বর্ধমানে সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

ezeropoint +91 7797331771

জামালপুর হাটতলা বাজারে ঠাণ্ডা পানীয়জল প্রকল্পের উদ্বোধন

বড়ঞা থানার কুলিতে পথ দুর্ঘটনায় জখম এক

মতামত দিন