30/08/2026 : 8:37 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আর.এস.এস সেবা ভারতীর উদ্যোগে জৌগ্রামে রক্তদান শিবির

তন্ময় পালিত, জৌগ্রাম, ১৯ জুলাইঃ


আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রামে রাষ্ট্রীয় স্বয়ং সেবকের সেবা ভারতী জৌগ্রাম শাখার উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন ব্যক্তি রক্তদান করেন।


আর.এস.এস-এর পক্ষ থেকে সুবোধ কুমার বলাই জানান যে, গালওয়ান সীমান্তে শহীদ বীর সেনাদের স্মৃতি উপলক্ষ্যে এবং করোনা পরিস্থিতিতে রক্তের সঙ্কট দূর করতে তারা এই রক্তদান শিবির আয়োজন করেন। এছাড়াও বৃক্ষরোপন সপ্তাহের জন্য তারা উপস্থিত সকল রক্তদাতা ও অতিথিদের একটি করে বৃক্ষচারা প্রদান করেছেন।

Related posts

ডি.ওয়াই.এফ.আই-এর পক্ষ থেকে বর্ধমান শহরের ২২ নং ওয়ার্ডে স্যানিটাইজেসন

E Zero Point

শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান মঙ্গলকোটে

E Zero Point

মন্তেশ্বরে বাঁকা নদীতে মৃতদেহ উদ্ধার

E Zero Point

মতামত দিন