06/06/2026 : 9:21 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জীবাণুমুক্ত করার কর্মসূচিতে কর্মহীন রেল হকারারা

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৪ অগস্ট ২০২০:


কাজ হারানো  রেল হকারারাও মঙ্গলবার কালনা শহরকে জীবাণুমুক্ত করার কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সিটু অনুমোদিত রেল হকার ইউনিয়নের উদ্যোগে তাঁরা কালনা পৌরসভার ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডে জীবাণুমুক্ত স্প্রে  করেন। সাথে করোনা আবহে  সাধারণ মানুষের  ১০ দফা দাবি  ও করোনা সতর্কিকরন পোষ্টার লাগানো হয়। লকডাউনের পর থেকেই ট্রেন বন্ধ থাকায় সমস্ত রেল হকাররা কাজ হারিয়েছেন। লকডাউন উঠে  যাওয়ার পর ট্রেন চলাচল শুরু  করবে।  তখন রেল হকাররা যাতে কাজে ফিরতে না পারে, তার পাকাপাকি ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার।  সরকার রেল   বেসরকারিকরন করে রেলহকারদের মতো গরিব মানুষের জীবিকা বন্ধ করে দিয়ে পুঁজিপতিদের ব্যবসা করে দেওয়ার সুযোগ করে দিয়েছে।   এতে  বিপুল সংখ্যক মানুষের রুজি  রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ,   পাশাপাশি রেল বেসরকারিকরন হলে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপবে।  তাই রেল কোনভাবেই বেসরকারিকরন যাবে না। হকারদের  রেলেই হকারী করতে দিতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে তাঁরা পোস্টারিং করেন।  রেল হকারদের এই কর্মসূচিতে সাধারণ নাগরিকদের মধ্যে বিরাট প্রভাব পড়ে।

Related posts

মেমারির মদন গোপাল মন্দিরে চুরি

E Zero Point

২০২১ লক্ষ্যঃ এক মঞ্চে মেমারি শহর তৃণমূল নেতৃত্ব

E Zero Point

পটল চাষ করে লাভের মুখ দেখছেন জামালপুরের চাষী

E Zero Point

মতামত দিন