10/08/2026 : 8:40 AM
আমার বাংলাচুঁচুড়াদক্ষিণ বঙ্গহুগলি

করোনা জয় করে বাড়ি ফিরলো চুঁচুড়ার এক শিক্ষক

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, চুঁচুড়া, ৪ অগস্ট ২০২০:


চুচু্ঁড়া বিদ্যাভবন পল্লীর প্রবীণ নাগরিক শিক্ষক শ্যামসুন্দর ঘোষ করোনা আক্রান্ত হয়ে কলকাতার বেসরকারী হাসপাতালে চিকিৎসা শেষে আজ নিজ বাড়ীতে ফেরামাত্র বিদ্যাভবন পল্লী রোড ক্লাবের সদস্যরা বিপুলভাবে সম্বর্ধিত করে। বর্তমানে নানা অজ্ঞতা, ভ্রান্ত ধারণার জেরে করোনা সংক্রমণ,আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবারকে অস্পৃশ্য করে তুলছে। কিন্তু এই ধারণাকে নস্যাৎ করে পল্লীর সকল সদস্য বাড়িতে এসে শ্যামসুন্দর বাবুর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ক্লাবের সম্পাদক আগামীদিনে এইসব রোগীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন।

বিদ্যাভবন পল্লী রোড ক্লাব সম্পাদক জানান যে, করোনা আক্রান্ত হলেই জীবন বিপন্ন, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। পারিবারিক সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে করোনা আক্রান্ত রোগীদের সামাজিক বিরম্বনার মধ্যে ফেলার অপচেষ্টা হলে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Related posts

মেমারিতে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত ১, গ্রেপ্তার চালক

E Zero Point

পূর্ব বর্ধমানে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাঃ মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

বোহারে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন