17/07/2026 : 5:39 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ডাকাতি করার আগেই, পুলিশের জালে পাঁচ ডাকাত

জিরো পয়েন্ট নিউজ, আমিরুল ইসলাম, ভাতার, ১০ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশের এক বিরাট সাফল্য লাভ করল। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর আসে ভাতার থানায় যে একদল ডাকাত তারা ডাকাতি করার উদ্দেশ্যে জ্বর হয়েছে ভাতারের নাসিকগ্রামে পুরাতন রাইস মিলের কাছে। পুলিশ তড়িঘড়ি সেই জায়গায় হানা দেয় হাতেনাতে ধরা পড়ে পাঁচ ব্যক্তি। তাদের নাম, উত্তম দাস(৩৫) ,মন্টু দাস(৫০), সন্ন্যাসী দাস(৪১)। এদের সকলেরই বাড়ি নাসিকগ্রামে। সঞ্চিত সাঁতরার বাড়ি কুলনগরে।

তাদের কাছ থেকে রড, রসা, দুটো ভোজালি, উদ্ধার করেছে ভাতার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কিনা তারও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আজ ওই পাঁচ ব্যক্তিকে  বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

 

Related posts

নন্দনে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শুরু হলো

E Zero Point

কালনায় রক্তদান শিবির

E Zero Point

শেষ দফায় খাস কলকাতায় বোমাবাজি

E Zero Point

মতামত দিন