02/06/2026 : 3:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম বর্ধমান

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, রানিগঞ্জ, ৩০ অগাষ্ট, ২০২০:


পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের সিহাড়সোল গ্রামের ঠাকুরকুলি পাড়া থেকে গত ২৮ আগষ্ট বছর ৩৫ এর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। ওই দিন স্থানীয়রা তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে পাঞ্জাবি মোড় ফাঁড়িতে খবর দিলে পুলিশ ব্যাক্তিটিকে উদ্ধার করে নিয়ে যায়। পাঞ্জাবী মোড় ফাঁড়ির আধিকারিক সৌমেন ব্যানার্জী বলেন, ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসার পর তাঁকে অনেক জিজ্ঞাসাবাদ করে শুধু মাত্র তাঁর নাম সানোয়ার মণ্ডল ও সুর্যপুর রামকৃষ্ণ মিশন ছাড়া কিছুই বলতে পারছিলনা। এরপর পুলিশ নেটে সার্চ করে টিটাগড় থানায় সুর্যপুর রামকৃষ্ণ মিশনের খোঁজ পায়। এরপর পাঞ্জাবী মোড় ফাঁড়ির পুলিশ টিটাগড় থানার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে আমফানের সময় থেকেই সানোয়ার মণ্ডল নিখোঁজ হয়েছিল। টিটাগড় থানায় তাঁর নিখোঁজের ডাইরিও করা হয়। টিটাগড় থানার পুলিশ তাঁর বাড়িতে খবর দিলে, রবিবার তাঁর পরিবারের সদস্যরা রানিগঞ্জ থানার পাঞ্জাবী মোড় ফাঁড়িতে এসে সানোয়ার মণ্ডলকে নিয়ে যায়।

Related posts

মেমারিতে করোনা যোদ্ধাদের টিকাকরণ আগামীকাল থেকে

E Zero Point

মেমারিতে তৃণমূলের বিক্ষোভ ও প্রতিবাদসভা

E Zero Point

কালনা পৌরসভায় জীবাণুমুক্ত কর্মসূচি

E Zero Point

মতামত দিন