27/08/2026 : 10:46 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জনরোষের মৃত্যুর ঘটনায় ৫ জন গ্রেফতার কালনায়

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৬ সেপ্টেম্বর ২০২০:


জনরোষে খুন হয়ে যাওয়া রবিন পালের  ঘটনায় কালনা থানার পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে।  তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যথাযথ ধারায় মামলা দিয়ে রবিবার কালনা আদালতে হাজির  করা হয়। বিচারক  তিন জনকে চোদ্দো দিনের জেল হেফাজতের  আর দুজনকে নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।  উল্লেখ্য কালনা থানার পাথরঘাটা গ্রামে শনিবার  ১০০ দিনের কাজ চলছিল।   এই কাজের শ্রমিকদের সঙ্গে গ্রামের এক যুবক রবিন পাল এর বচসা বাঁধে।   বচসার মাঝে রবিন পাল একজন শ্রমিকের হাতে অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। তারপরে রবিন পাল জনরোষের শিকার হন।  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রবিন পালকে  কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার শনিবারই মৃত্যু হয়।  এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও  বিজেপি র মধ্যে দড়ি টানাটানি শুরু হয়।  রবিবার সেই দড়ি টানাটানি অব্যাহত থাকে।

Related posts

পশ্চিমবঙ্গ দিবস : কেবল একটি প্রশাসনিক দিবস নয়, এটি বাঙালির আত্মপরিচয়

ezeropoint

মেমারিতে ৭২ লক্ষ টাকা উদ্ধার যাত্রীবাহী বাস থেকে, গ্রেপ্তার ৪

E Zero Point

মঙ্গলকোটে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ও ত্রাণ বিলি

E Zero Point

মতামত দিন