07/09/2026 : 4:41 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পৌরসভার লোন দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১১ সেপ্টেম্বর, ২০২০:


কালনা পৌরসভা থেকে লোন করিয়ে দেওয়ার নামে কালনাবাসির থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ। কালনা পৌরসভার পৌর প্রশাসকের কালনা থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই মহিলা। এ দিন দেবপ্রসাদ বাগ তিনি জানান সোমা দাস ও আরতি মাঝির নেতৃত্বে কালনা শহর জুড়ে একটা চক্র চলছিল, বিভিন্ন খেটে খাওয়া গরিব দুঃস্থ মানুষদের ভুল বুঝিয়ে টাকা আত্মসাত্ করার ফন্দি বেঁধে, পৌরসভা থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে ওই দুই মহিলা।

দেবপ্রসাদবাবুর আরও দাবি, কালনা পৌরসভার লোন করে দিচ্ছে এই নাম করে বিভিন্ন গরিব মানুষের থেকে ১১৬০০ টাকা করে আত্মসাৎ করে ওই দুই মহিলা।

এর পরই লোন না পেয়ে কালনা পৌরসভার দ্বারস্থ হয় প্রতারিত হওয়া ওই মানুষ জনেরা। তারপরই পুরো বিষয়টি সামনে আসে। পৌর প্রশাসকের অভিযোগের ভিত্তিতে ওই দুই মহিলাকে গ্রেফতার করেছে কালনা থানা পুলিশ। এর পিছনে আরও বড় চক্র আছে কি না তা জানার জন্য তদন্তে নেমেছে কালনা থানা।

Related posts

স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রাণী পালন বিষয়ে প্রশিক্ষণ শিবির

ezeropoint +91 7797331771

কৃষি মন্ত্রীর উপস্থিতিতে আমফানে চাষের ক্ষয়ক্ষতির পর্যালোচনা বর্ধমানে

ezeropoint +91 7797331771

পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ezeropoint +91 7797331771

মতামত দিন