13/07/2026 : 3:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিপিএম থেকে বিজেপিঃ এবার তৃণমূলে এলেন আইনুল হক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৬ সেপ্টেম্বর, ২০২০:


২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, বিজেপির রাজনীতির প্রতিরোধ করতে জোট বাঁধতে হবে, যাঁরা তৃণমূলের পতাকা তুলে ধরে বিজেপির রাজনীতির মোকাবিলা করতে চান, তাঁদের দলে ফেরার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের পর যেন, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে।

আইনুল হক। ২০১৯ সালে তিনি সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সিপিআইএমের হয়ে ভোটে নির্বাচিত হয়ে পরপর দুবার বর্ধমান পৌরসভার উপ পৌর প্রধান ছিলেন, তারপর তিনি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান হন। আজ বুধবার তৃণমূল ভবনে দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন। সূত্রের খবর তাঁকে বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক হিসেবে নিয়োগ করা হতে পারে।

এদিন একই সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিশিষ্ট চিকিৎসক ডা. কৌশিক চাকি ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরর্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রেজাউল করিম। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমুূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Related posts

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ

E Zero Point

করোনা পরীক্ষার কিট এবার কেন্দ্র সরকার থেকে কিনতে হবে, অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর

E Zero Point

সিআইটিইউ মেমারি ১ পূর্ব সমন্বনয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির

ezeropoint

মতামত দিন