23/07/2026 : 10:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিজেপির কৃষক সুরক্ষা পদযাত্রায় তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ৩ অক্টোবর, ২০২০:


বিজেপির রাজ্যের সহ-সভাপতি রিতেশ তেওয়ারি কে কালো পতাকা দেখালো মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস। কৃষি বিল এর সমর্থনে মঙ্গলকোট বিধানসভার পুঁইনি থেকে একটি মিছিল ছিল। সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিজেপির সহ-সভাপতি রিতেশ তেওয়ারি। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক পুঁইনি গ্রামে রাজ্যে বিজেপির সহ-সভাপতিকে কালো পতাকা দেখান ।এরপর চরম উত্তেজনা শুরু হয় ঘটনাস্থলে আসেন পুলিশ বাহিনী। মিছিলটি কে চন্দ্রপুর দিকে এগিয়ে দেয়া হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক রিতেশ তেওয়ারি স্লোগান দিতে শুরু করে।
পরে চন্দ্রপুর বাস স্ট্যান্ডে একটি পথসভা করে বিজেপির কর্মী-সমর্থকেরা কৃষি বিল এর সমর্থনে।

এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সহ সভাপতি রিতেশ তেওয়ারি, বিজেপির অন্যতম নেতা রানা প্রতাপ সিং, গোপাল চট্টোপাধ্যায়, শিশির ঘোষ, দীনেশ সাঁতারা।

 

Related posts

কুসুমগ্রামে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মিছিলে জনজোয়ার

ezeropoint

সুন্দরবনের অসহায় মানুষের পাশে মগরার বান্ধব সম্মিলনী ক্লাব

E Zero Point

ভাতারে বলগোনাই বামফ্রন্টের কৃষকসভার বিক্ষোভ মিছিল

E Zero Point

মতামত দিন