07/09/2026 : 4:10 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১০ অক্টোবর, ২০২০:


ইংরেজবাজার বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জহুরা তলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো কর্মী সভা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, কো-অর্ডিনেটর বাবলা সরকার, অম্লান ভাদুরি, নরেন্দ্রনাথ তেওয়ারি সহ অন্যান্যরা। এদিন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর বাবলা সরকার জানান রাজ্য নেতৃত্বে নির্দেশ মতো জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে কর্মীসভার আয়োজন করা হয়েছে। আজ ইংরেজবাজার বিধানসভায় এই কর্মীসভার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রে থাকা বিজেপি সরকার মানুষকে বোকা বানাচ্ছে। সমস্ত কিছুকে বেসরকারিকরণ করছে। মানুষ এর যোগ্য জবাব দিবে।

Related posts

করোনাী যোদ্ধা-বীরাঙ্গনা ৫৩ হাজার আশাকর্মীদের সম্মানজ্ঞাপন

ezeropoint +91 7797331771

বর্ধমান শহরে পুলিশ প্রশাসনের সচেতনতা প্রচার ও মাস্ক বিতরণ

ezeropoint +91 7797331771

পান্ডুয়ার শিশুদের শারদ বস্ত্র উপহার

মতামত দিন