07/09/2026 : 8:09 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বেহাল এসটিকেকে সড়কের কারণে দুর্ঘটনায় মৃত ১

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১২ অক্টোবর, ২০২০:


এসটিকেকে রোডে বেহাল অবস্থার কারণে অ্যাক্সিডেন্টে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম কৌশিক ভৌমিক(২৫)। বাড়ি কালনা থানার অন্তর্গত নান্দাই গ্রামে। গতকাল রাতে এক অনুষ্ঠান বাড়িতে খেয়ে ফিরছিলেন কৌশিক তাঁর স্ত্রী ও তাঁর এক বান্ধবী হঠাৎ এসটিকেকে রোডের কাছে রামেশ্বরপুর কোল্ড স্টোরেজের সামনে এক লরির সাথে তাঁর স্কুটির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান কৌশিক ভৌমিক।

তাঁর স্ত্রী সুস্থ ও তাঁর স্ত্রীর বান্ধবী গুরুতর জখম অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে চিকিসাধীন। রাস্তা খারাপের জন্যই এই দুর্ঘটনা জানিয়েছেন মৃতের পরিবারের লোকেরা, এবং এস টি কে কে রোডের সামনে যে সব দোকান আছে সেই সব ব্যবসায়ী সবাই একই কথা বলছে যে রাস্তা খারাপের জন্য বার বার এই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে সরকারের এই ব্যাপারে নজর দেওয়া দরকার।

Related posts

নাবালিকার কপালে সিঁদুর দিয়ে দেওয়াই ব্যাপক চাঞ্চল্য ভাতারে

ezeropoint +91 7797331771

অনলাইনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

দুই কিশোরী মেয়ের জীবন যুদ্ধের পাশে বৈশাখী উৎসব কমিটি

ezeropoint +91 7797331771

মতামত দিন