23/07/2026 : 5:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

মাস্ক পরলে ফ্রি তে পেয়াঁজ বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, বর্ধমান, ৫ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলারয় জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় প্রত্যেকদিনই সেঞ্চুরী হাঁকাচ্ছে। তাও মানুষের মধ্যে সচেতনতার অভাবে মাস্ক ছাড়া অনেককেই দেখা যাচ্ছে রাস্তায়। প্রশাসন বারবার বলেও হুঁশ ফেরাতে পারেনি জন সাধারণের। এদিকে আবার করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পিয়াঁজের দামও! সেও সেঞ্চুরী হাঁকালো বলে! তবে একেবারে মুশকিল আসান সম্ভব না হলেও, সকলের জন্য রইলো মাস্ক পরলে ফ্রি তে পিয়াঁজ পাওয়ার সুযোগ!


বুধবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহ বাড়াতে অভিনব প্রচার করলেন পাল্লা পল্লিমঙ্গল সমিতির সদস্যরা। এদিন যে সমস্ত সচেতন নাগরিক মাস্ক পরে বেরিয়েছেন তাদের হাতে একদম বিনামূল্যে ১ কেজি পিয়াঁজ তুলে দিলেন ক্লাবের সদস্যরা। তাই পিঁয়াজের ঝাঁঝে কিংবা করোনার ভয়ে চোখে কান্নার জল না, বরং মাস্ক থাকলেই মুখে হাসি ফুটছে সকলের।

Related posts

করোনা পরিস্থিতি নিয়ে বিধায়িকা নার্গিস বেগমের প্রশাসনিক বৈঠক

E Zero Point

ভাতার থানা চত্বরে কচ্ছপ

E Zero Point

২০১৪ সালে টেটের  উত্তরপত্র যাচাইয়ের  রিপোর্ট দিতে হবে মার্চে

E Zero Point

মতামত দিন