22/07/2026 : 2:30 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

খণ্ডঘোষে দুয়ারে সরকার

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, খন্ডঘোষ, ৩ ডিসেম্বর, ২০২০:


যার যখন যেখানে দরকার, আসছে আপনার দুয়ারে সরকার।
দুয়ারে সরকার আজ পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ বিধানসভার, গোপালবেরা অঞ্চলের, গোপালবেরা উচ্চবিদ্যালয়ে । উপস্থিত ছিলেন, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, জয়েন্ট বিডিও গোপীনাথ সোরেন,খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থিব ইসলাম, ব্লক কার্যকরী সভাপতি শ্যামল কুমার দত্ত,জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ স্থায়ী শিক্ষা কর্মদক্ষ অসীম ঘোষ এবং বিদ্যুৎ কান্তি মল্লিক সহ আরও অন্যান্য নেতৃত্বরা ।


মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। চলবে জানুয়ারি মাস পর্যন্ত। নজিরবিহীন এই উদ্যোগে দু’মাস সাধারণ মানুষের বাড়ির কাছেই শিবির গড়বে সরকারের বিভিন্ন দপ্তর। এক ছাতার তলায় মিলবে সেরা ১১টি প্রকল্পের পরিষেবা। জানানো যাবে যাবতীয় অভাব–অভিযোগ। রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভার ওয়ার্ড স্তর পর্যন্ত একাধিক শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। ওই শিবির থেকে স্বাস্থ্য, শিক্ষার মতো সরকারি পরিষেবা সংক্রান্ত মানুষের যাবতীয় অভিযোগ শুনবেন প্রশাসনের আধিকারিকরা।

Related posts

মঙ্গলকোটে প্রজাতন্ত্র দিবস পালন

E Zero Point

হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করলো মেমারি থানার পুলিশ

E Zero Point

উপভোক্তা বিষয়ক দপ্তরের সচেতনতা শিবির মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন