23/07/2026 : 4:58 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

আক্রান্ত বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৪ ডিসেম্বর, ২০২০:


বঙ্গধ্বনি নামক তৃণমূলের মিছিল বিশ্বজিৎ সাহানি নামের এক বিএসএফ জওয়ানের উপর হামলা হয় গুরুতর আহত অবস্থায় এসে বিএসএফ জওয়ান কান্দি মহকুমা হাসপাতালে প্রথমে ভর্তি হন তারপরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত হয়।এরপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে ছুটি পাওয়ার পর ওই বিএসএফ জওয়ান বর্তমানে নিজের বাড়িতেই রয়েছে। সেই বিএসএফ জওয়ানের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুর লোকসভার সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।সোমবার সকালে ওই সেনা কর্মীর বাড়ি এসে তার সঙ্গে দেখা করেন এবং তাদের পরিবারের পাশে সর্বদাই থাকবেন এমনটাই আশ্বাস দিয়েছেন অধীর বাবু।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো জানান যদি স্থানীয় প্রশাসন দোষীদের শাস্তি না দিতে পারে তাহলে তিনি এই পরিবারের হয়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন। অধীর বাবু তৃণমূলের এহনও আচরণের তীব্র নিন্দা ও করেন।

অধীর বাবু আরো বলেন তিনি জানেন দেশের সেনা কর্মীরা কিরকম ভাবে দেশের সুরক্ষায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের দায়িত্ব কর্তব্য পালন করেন।অধীর রঞ্জন চৌধুরীর স্বরাষ্ট্র দপ্তরের স্টিয়ারিং কমিটির মেম্বার হওয়ার দরুন এই ব্যাপারটা উনি ভালই জানেন এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

 

Related posts

কালনায় রক্তদান শিবির

E Zero Point

ব্লক তৃণমূল কংগ্রেসের ইফতার মজলিস

E Zero Point

কালনা কলেজের অস্থায়ী কর্মচারীদের ৬ দিন ধরে অবস্থান বিক্ষোভ

E Zero Point

মতামত দিন