08/09/2026 : 7:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা, গ্রামবাসী ভাঙচুর করলো বন্ধুর বাড়ি

জিরো পয়েন্ট নিউজ – অতনু ঘোষ, মেমারি, ২০ ডিসেম্বর, ২০২০:


গত শনিবার রাতে বাড়ির অদূরে পুকুরের জলে মিলেছিল নিখোঁজ যুবকের নিথর দেহ। মৃতের নাম মানিক টুডু। বয়স ২৬ বছর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার শিমলা গ্রামে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল মানিক। এদিন গ্রামবাসীরা বাড়ির অদূরে একটি পুকুর থেকে মানিকপুর দেহটি উদ্ধার করে। পরে পুলিশ এসে দুটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

মৃতের পরিবার ও গ্রামবাসীরা উত্তম রায় নামে মৃতের এক বন্ধুকে সন্দেহ করে এবং আজ সকালে উত্তেজিত গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Related posts

গাছ কাটতে বাধা, মারধর, চরম উত্তেজনা ভাতারে

ezeropoint +91 7797331771

দেবীপুরে ৮৪ বছরের বৃদ্ধা মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ! ঘটনাস্থলে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী!

ezeropoint +91 7797331771

‘বৃক্ষের টানে বৃক্ষবন্ধু ২০২৬’ অনুষ্ঠানে অরণ্য সপ্তাহের প্রথম দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি করা হলো চারাগাছ বনগ্রামে

ezeropoint +91 7797331771

মতামত দিন