16/07/2026 : 12:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

গোঘাটের পর্যটনকেন্দ্র গড় মান্দারণ খুলে দেওয়া হলো

জিরো পয়েন্ট নিউজ, গৌরাঙ্গ বটব‍্যাল, গোঘাট, ৯ জানুয়ারি:


অবশেষে বহু জল্পনার পর শুক্রবার থেকে খুলে দেয়া হলো ভ্রমণ প্রেমী/পিকনিক প্রেমীও সাধারণ মানুষের জন্য গোঘাটের পর্যটনকেন্দ্র গড় মান্দারণ পিকনিক স্পট।১জানুয়ারি বা তার আগে থেকেই ওই গড় মান্দারণ পর্যটক কেন্দ্র ভিতরে কেউ ঢুকা বা পিকনিক করতে পারত না। এই পিকনিক স্পট শুক্রবার থেকে খুলে দেয়ায় খুশি ভ্রমণ প্রেমিকরা।

১ জানুয়ারি পিকনিক স্পটে ঢুকতে না দেয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন পিকনিক প্রেমিকরা। তারা অভিযোগ করেছিলেন কোন মিটিং মিছিলে কোন নিয়ম থাকে না যত নিয়ম থাকে বছরের শেষে আমরা ১ দিনই মাত্র এই জায়গাতে ভ্রমণ ও পিকনিক করতে আসি কিন্তু তা ওই পর্যটন কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এই নিয়ে সংবাদমাধ্যমে কম জল ঘোলা হয়নি অবশেষে খবরের জেরে। গোঘাট পর্যটক কেন্দ্র পর্যটক প্রেমিকদের জন্য খুলে দেয়া হয়। ভ্রমণকারীদের উদ্দেশ্যে কিছু নিয়ম নীতি আছে, যেহেতু করোনা এখনো যায়নি।তাই পর্যটক কেন্দ্র মাক্স পড়া, স্যানিটাইজার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। এই সমস্ত নিয়মকানুন মেনে ভ্রমণকারীরা নিজেরা নিজেদের মতো আনন্দ করুন।


গড় মান্দারণ পর্যটক কেন্দ্র জানাগেছে, দীর্ঘ ১০ মাস জাবদ করোনার জেরে লকডাউনে আমাদের এই গড় মান্দারণ পর্যটক কেন্দ্র বন্ধ ছিল। জেলা পরিষদের আদেশ অনুসারে মার্চ মাস থেকে এই পর্যটক কেন্দ্র বন্ধ ছিল আজ অর্থাৎ শুক্রবার জেলা পরিষদের আদেশ অনুসারে আমরা পুনরায় আমাদের এই গড় মান্দারণ পর্যটক কেন্দ্র খুলে দিলাম। কিন্তু আমরা এই পর্যটক কেন্দ্রে সেই ভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্য গড়ে তুলতে পারিনি আমরা চেষ্টা করছি ঠিক আগের মতই আমাদের এই আগের মত গড় মান্দারণ পর্যটক কেন্দ্র সৌন্দর্য গড়ে তুলবো।এর আগে যেভাবে সাধারণ মানুষ এই জায়গাতে ঢুকতে পারতে বা পিকনিক করতে পারতেন ঠিক একইভাবেই এইখানে ঢুকতে পারবেন করোনা প্রটোকল মেনে।আজ এই গড় মান্দারণ পর্যটক কেন্দ্র খোলার সাথে সাথেই ভ্রমণপ্রিয় পিকনিক প্রেমী মানুষের দেখা মিলল। বহু দূর দূরান্ত থেকে এই পর্যটক কেন্দ্র আসে এখানে এই পর্যটক কেন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কাহিনী জড়িয়ে আছে সেই কারণেই এই গড় মান্দারণ পর্যটক কেন্দ্র ভিড় জমে। তাই এই পর্যটক কেন্দ্রে মানুষের কাছে খুব প্রিয়। আজ এই পর্যটক কেন্দ্র খুলে দেওয়ায় খুশি ভ্রমণকারী পিকনিক প্রেমিকরা।

Related posts

অক্সিজেন ব্যাঙ্ক থেকে ১০টাকায় ডিম ভাতঃ পল্লিমঙ্গল সমিতির মানবিক প্রচেষ্টা

E Zero Point

বড়ঞাঁতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির

E Zero Point

স্কুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ২

E Zero Point

মতামত দিন