09/09/2026 : 12:57 PM
আমার বাংলামালদহ

শিশু জলে ডুবিয়ে গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১২ জানুয়ারি ২০২১:


সাত বছরের এক শিশুকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারার অভিযোগে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত। জানা গেছে ওই গৃহবধূর নাম আদুলি বিবি। গত ২০১৭ সালের ২৮ শে মার্চ ওই গৃহবধূ তার নিজের দেওর ইয়াসিন আলীকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারে বলে অভিযোগ উঠেছিল।

ঘটনাটি ঘটেছিল গাজোল থানার বড়গাছি এলাকায়‌। ঘটনা তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ ওই গৃহবধূকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। এদিন এই মামলার রায় দেয় মালদা জেলা আদালত। নির্দিষ্ট প্রমাণ ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় ওই গৃহবধূকে। যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয় তার।

Related posts

জলে ডুবে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়ের আরোগ্য কামনায় পুজো

ezeropoint +91 7797331771

ভাতারে বিভিন্ন দল থেকে ৩০০ কর্মী যোগদান তৃণমূলে

ezeropoint +91 7797331771

মতামত দিন