26/08/2026 : 7:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে বিবেক চেতনা উৎসব ও লোক সংস্কৃতি উৎসব

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ১২ জানুয়ারি ২০২১:


স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন সারাদেশে পালিত হচ্ছে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে অনুষ্ঠিত হচ্ছে বিবেক চেতনা উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা সহ একাধিক ব্যক্তি বর্গ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত স্বামি বিবেকানন্দের ১৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিবেক চেতনা উৎসব। ২১  তম বর্ষে পা দিল লোক সংস্কৃতি উৎসব কৃষি ও আদিবাসী প্রতিযোগিতা মেলা। করোনা আবহে সমস্ত বিধিনিষেধ পালন করে হচ্ছে এ বছরের মেলা থাকছেনা কোনো আন্তর্জাতিক ছোঁয়া। শুধুমাত্র রাজ্যের বিভিন্ন লোকসংস্কৃতি শিল্পী দিয়ে হচ্ছে এবছরের মেলা।  মেলার উদ্বোধন করলেন বর্ধমান জেলার সভাধিপতি সম্পা ধারা।

অন্যদিকেপূর্বস্থলী ১ নম্বর ব্লকের দক্ষিণ বাটির পালিত হল বিবেক চেতনা উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমুদ্রগড় পঞ্চায়েত প্রধান সোমা রানী বৈদ্য , বিশিষ্ট সমাজসেবী অলক বিশ্বাস ও গোপাল মহন্ত, বাপ্পা বিশ্বাস, সন্দিপ্ত ঘোষ, কিশোর ধারা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

Related posts

প্রয়াস সেবাঙ্কুর সংস্থা দ্বারা কালনায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

E Zero Point

কেতুগ্রাম বিধানসভার সিপিএম প্রার্থী মিজানুর কবির এর নিবিড় প্রচার

E Zero Point

ভয় আউট, ভরসা ইন: নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে সহবাস, এক দশক পর মেমারি থানা এলাকা থেকে গ্রেপ্তার প্রতিবেশী যুবক

ezeropoint

মতামত দিন