07/09/2026 : 8:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি প্রিমিয়ার লিগের উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৫ ফেব্রুয়ারি ২০২১:


আজ থেকে শুরু হলো মেমারি প্রিমিয়ার লিগ। সুকান্ত হাজরা এবং তার টিমের নেতৃত্বে তিন দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট ষোলটি টিম অংশগ্রহণ করেছে।

পঞ্চম বর্ষীয় মেমারি প্রিমিয়ার লিগের উদ্বোধন করলেন মেমারি পৌরসভা প্রশাসক স্বপন বিষয়ী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জি ও অচিন্ত্য চ্যাটার্জী, আশীষ ঘোষ দোস্তিদার, প্রলয় পাল, মৃন্ময় ঘোষ।

উদ্যোক্তা সুকান্ত হাজরা জানান যে, মেমারি নবপল্লী মাঠে আজ আটটা টিম অংশগ্রহণ করেছে এবং আগামীকাল আরও আটটা টিম অংশগ্রহণ করবে এবং রবিবার ফাইনাল খেলা হবে।

Related posts

দুয়ারে সরকার প্রকল্প খতিয়ে দেখতে খন্ডঘোষ বিধায়ক

চাকরির চিঠি হাতে পেলেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস

ezeropoint +91 7797331771

বামপন্থী আন্দোলনের নেতা নিখিলানন্দ সর-এর জীবনাবসান

ezeropoint +91 7797331771

মতামত দিন