07/09/2026 : 1:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বিয়ে মিটিয়েই মাঝ রাতে নবদম্পরাতি দৌড় ২৫কিমি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ ফেব্রুয়ারি ২০২১:


ঠান্ডায় যখন কাবু সবাই, লেপের তলায় সুখ ঘুমের দেশের , তখনই রাত ১২.৩০ নাগাদ হঠাৎ ফোন, রসুলপুর আম্রপালী তে ছিল কনিক ও সন্তোষের শুভ পরিণয় ; সেখানে বেঁচে যায় বিপুল পরিমাণে খাবার , নব দম্পতি খাবার অপচয়ের বিরুদ্ধে, কি করা যায় এত রাতে এত খাবার নিয়ে ! ফোন আসে পল্লিমঙ্গলের ১সদস্যের কাছে, সাথে সাথে টিম নিয়ে বেরিয়ে যাওয়া হয় উদ্বৃত্ত খাবার সংগ্রহে।

শীতের শুনশান রাতে হিমেল কাঁপুনি ভুলে খাবার নিয়ে টিম পৌঁছোয় বর্ধমান স্টেশন চত্বরে, নান , চানা মশালা ভাত ডাল তরকারি ফ্রায়েড রাইস মাংষ মিষ্টি সব কিছুই উদ্বৃত্ত, এতটা খাবার বর্ধমান স্টেশন চত্বর ছাড়া বিলি করা অসম্ভব তাই ২৫কিমি পথ পেরিয়ে ঘড়ির কাঁটা যখন ২টো ১৫ তখন খাবার বিলি শুরু হয় স্টেশন চত্বরে অভুক্তদের মাঝে।

প্রায় ১৮০জনের খিদে মিটিয়ে , স্টেশন চত্বর সাফসুতরো করে টিম পল্লিমঙ্গল ও নবদম্পতি যখন বাড়ি ফিরছে তখন ভোড়ের আলো ফুটতে শুরু করেছে, সময় তখন প্রায় ভোর ৩টে ৫০মিনিট , ক্লান্ত সকলে কিন্তু নবদম্পত্তির তৃপ্তির হাসি জানান দিচ্ছে এক সাফল্যের ইতিহাসের, খাবার নষ্ট রোখার লড়াইয়ের জয়ের ইতিহাস।

Related posts

বেসরকারি বাস না নামলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ezeropoint +91 7797331771

কাজের স্বীকৃতি পায়নি গ্রামীন সম্পদ কর্মীরা,

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাংগঠনিক সভা

ezeropoint +91 7797331771

মতামত দিন