15/04/2026 : 11:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

ইমাম ও মোয়াজ্জেন সম্মেলন হাওড়ায়

জিরো পয়েন্ট নিউজ মোল্লা জসিমউদ্দিন, কলকাতা, ৫ ফেব্রুয়ারি ২০২১:


পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির ডাকে হাওড়া জেলার জগৎবল্লভপুর শাখার মীরপাড়ায় এক ইমাম মোয়াজ্জিন সন্মেলন হলো।  মহতী সন্মেলনে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর শাখার বিভিন্ন ইমাম মোয়াজ্জিনগন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

বিশিষ্টদের মধ্যথেকে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জিন সমিতির সম্পাদক ও পিওয়ইএফ এর রাজ্য সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী জনাব এস কে নুর সাহেব।তিনি সমাবেত ইমাম মোয়াজ্জিন সহ সকলের সামনে কেন্দ্রীয় সরকারের কালা কানুন নীতির তীব্র সমালোচনা করেন, পাশাপাশি  কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এবং কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারকে সদয় হওয়ার পরামর্শ দেন, এবং কৃষকদের স্বার্থে সকল দেশবাসীকে তাদের পাশে থাকার আহব্বান জানান।ইমামদের মধ্যথেকে বক্তব্য রাখতে গিয়ে জনাব মাওলানা ফারুক সাহেব  কেন্দীয় সরকারের এনআরসি এর মতো কালা কানুনের বিরুদ্ধ জ্বালাময়ী ভাষণ দেন, এবং জনগনকে এই কালা কানুন থেকে বাচাঁর পরামর্শ দেন।

এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, জগৎবল্লভপুর ২নং গ্রাম পঞ্চায়েতের সদস্য জনাব হাশেম মিদ্যা সাহেব, জনাব আসগার আলি সাহেব, জনাব মাওলানা আফতাবউদ্দিন সাহেব প্রমুখ।

Related posts

পঞ্চাযেত ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যেঃ বর্ধমানে পঞ্চায়েত প্রধান ও তার স্বামীকে মারধোর

E Zero Point

ভাতারের ব্লকের মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

E Zero Point

MEMARI: করোনা সংক্রমণ বাড়ছে, অথচ বিজয়া সম্মিলনীতে নেই করোনা বিধি

E Zero Point

মতামত দিন