07/09/2026 : 7:23 AM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানফুটবলমেমারি

মেমারিতে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৮ ফেব্রুয়ারি ২০২১:


রবিবার গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় মেমারি গন্তার ফুটবল মাঠে স্বর্গীয় শৈলেন্দ্রনাথ মল্লিক ও স্বর্গীয় নিতাইচাঁদ সাহা স্মৃতি চ্যালেঞ্জ কাপ আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মেমারি থানা ফুটবল একাদশ ও বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন ফুটবল স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হয়। ২-০ গোলে মেমারি থানা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন ফুটবল স্পোর্টিং ক্লাব।

ফাইনাল খেলায় উপস্থিত ছিল ইষ্টবেঙ্গলর প্রাক্তন খেলোয়াড় আ্যলবেটো ডিকুনহ, মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জী ও সদস‍্য তন্ময় চ‍্যাটার্জী, এসডিপিও আমিনুল ইসলাম খান, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব‍্যানার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ চট্টোপাধ্যায়, গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায়, সভাপতি, কুমুদরঞ্জন সাহা, সভাপতি, মধুসূদন মল্লিক প্রমুখ।

Related posts

রাধাকান্তপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালাঃ বাইরে বসে বৈঠক করলেন মেমারির বিধায়ক

ezeropoint +91 7797331771

৭৫ দিনে শেষ হল বর্ধনান রেলষ্টেশন চত্বরের অন্নসেবা

চাষী ভাইদের উদ্দেশ্যে সচেতনতা বার্তা

ezeropoint +91 7797331771

মতামত দিন