21/09/2026 : 6:56 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

ইংরেজবাজার শহরে রুট মার্চ আধা সামরিক বাহিনীর

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১ মার্চ ২০২১:


আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইংরেজবাজার শহরে রুট মার্চ আধা সামরিক বাহিনীর। ইংলিশ বাজার শহরের বিভিন্ন এলাকায় এদিন বিকেলে হঠাৎই অস্ত্রধারী আধা সামরিক বাহিনী কে রুট মার্চ করতে দেখা যায়। প্রথম সারিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষী মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংলিশবাজার থানার আইসি মদন মোহন রায় সহ অন্যান্য পুলিশ কর্তারা।

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দান করতে পারে কোন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয় সেই বিষয় নিয়েও ভোটারদের সাথে কথা বলা হয় এদিন। এ বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আজ তারা শহরে রুটমার্চ করে ভোটারদের আশ্বস্ত করেছেন। ভোটদানে তাদের কেউ বাধা দিবেনা। নির্ভয় তারা ভোট দিতে পারবেন।


এ বিষয়ে জেলাশাসক রাজষী মিত্র জানান ইতিমধ্যে জেলায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে গত পাঁচ দিন ধরেই তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে। আজ যৌথভাবে ইংরেজবাজার শহরের রুটমার্চ করা হলো।

Related posts

নিজস্ব প্রযুক্তিতে জীবাণুমুক্ত বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হলো মেমারিতে

ezeropoint +91 7797331771

গঙ্গার ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ

অসহায় মানুষের পাশে বর্ধমানের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা

ezeropoint +91 7797331771

মতামত দিন