07/09/2026 : 3:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

তৃণমূলের গোষ্ঠীদ্ব‌ন্দ্বে বোমাবা‌জি এলাকায় চলল গুলি

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, হুগলি, ১৩ মার্চ ২০২১:


আরামবাগ,তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারো উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। তৃণমূলের দুই নেতার ক্ষমতা ও এলাকা দখলকে কেন্দ্র করে খানাকুল অনন্ত নগর বাজার এলাকায় বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উদ্ধার হলো গুলির খোল তারই সাথে বেশ কয়েকটি তাজা বোমা।


স্থানীয় সুত্রে জানা যায় খানাকুলে বেশ কয়েক মাস ধরেই তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই ছিল । শেখ রাঙা অনুগামী ও নজিবুল করিম অনুগামী এই দুই তৃণমূল নেতার সাথে ক্ষমতা ও এলাকা দখলের লড়াইয়েই জন্য। মাঝেমধ্যেই দুই তৃণমূল নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি চলত।

শনিবার সকালে শেখ রানার অনুগামীর লোকজন  হঠাৎই অনন্ত নগর বাজারে প্রচুর ভিড় জমায়। সেই সময় নজিবুল করিমের লোকজন বাজারে হাজির হলে। দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা তার পর  হাতাহাতি  এই নিয়ে দুপক্ষের বচসা থেকে সংঘর্ষের আকার নেয়। এরপরই শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে বোমাবাজি অনন্ত নগরএলাকায় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খানাকুল থানার ওসি কৌশিক সরকার অনিল রাজ সহ বিশাল পুলিশবাহিনী।ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনা স্থল থেকে পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে, পাশাপাশি বেশ কয়েকটিগুলির খোল উদ্ধার হয়।ঘটনাস্থলে উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশের টহলদারি।

 

Related posts

বছরের প্রথমদিনে পোষ্ট অফিস সহ একাধিক দোকানে চুরি মেমারিতে

ezeropoint +91 7797331771

বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সম্মেলন

ezeropoint +91 7797331771

গ্রামীন চিকৎসকদের সাধারণ সভা

ezeropoint +91 7797331771

মতামত দিন