01/03/2026 : 3:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চেতনা উৎসব শুরু

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, সেহারাবাজার, ১৩ মার্চ ২০২১:


মহাধুমধামে শুরু হলো চেতনা উৎসব | সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছরের মত এবারও বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজের মাধ্যমে মানুষের চেতনার বিকাশ ঘটানোর চেষ্টা শুরু করলো | অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান | প্রধান অতিথির আসন অলংকিত করেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক |

বেলা ২ টার সময় ট্রাস্টের ১২ টি শাখার পতাকা উত্তোলন এর মাধ্যমে চেতনা উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় | মিশনের দুই যমজ বোন সাজিদা পারভীন ও সানজিদা পারভীন স্বাগতম কবিতা দিয়ে অতিথিদের বরণ করে নেন | তু হিন্দু বানেগা না মুসলমান বানেগা গান গেয়ে দর্শক দের মোহিত করে দেন দুই খুদে পড়ুয়া | ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন ট্রাস্ট ও মিশনের কর্ম কান্ড অতিথিদের সামনে তুলে ধরেন |

হাজি সাহেব বলেন শিক্ষা, স্বাস্থ, সমাজসেবা সমস্ত প্রকার কাজ রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট সারা বছর ধরে করে থাকে | বন্যা, খরা, দুর্ঘটনা গ্রস্ত মানুষদের সাহায্য, ভাবঘুরে আবাস্তল থেকে শুরু করে বস্ত্র বিতরণ, চাল ডাল বিলি এমনকি নেপালে ভূমিকম্পে ত্রাণ নিয়ে এই প্রতিষ্ঠান পৌঁছে গিয়েছিলো | প্রধান অতিথি অধ্যাপক ওয়ায়েজুল হক খুবই আবেগ প্রবন ভাষণ দান করেন | বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার না করলে আল্লাহ পাক নারাজ হবেন তা তিনি দর্শকদের সামনে তুলে ধরেন | বিখ্যাত সাহাবী আলকামা তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য তার কলমা নসিব হচ্ছিলো না, একজন সাহাবীর যদি কলমা নসিব হতে সমস্যা হয় তাহলে আমাদের অবস্থা কি হবে অধ্যাপক ওয়ায়েজুল হক বুঝিয়ে বলেন | মা কেমন ক্ষমাশীল তাও তিনি প্রমান করছেন | আলকামার মা ছেলেকে ক্ষমা করে দিয়েছিলেন তবেই আলকামার কলমা নসিব হয়েছিল |

বর্তমান যুগে ও মা বাপ্ ছেলের কাছে মার খেয়েও ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করতে চান না | সেই মা বাপ্ কে আমাদের লক্ষ রাখতে হবে |মানুষের মত মানুষ হতে চাইলে ভালো করে পড়াশুনো করে মানুষের জন্য সাহায্যের হাত বাড়াতে হবে | অধ্যাপক ওয়ায়েজুল হকের আবেগময়ি বক্তব্য দর্শকদের অশ্রুসিক্ত করে | অনুষ্ঠানের উদ্বোধক আহমেদ হাসান ইমরান বক্তব্য রাখতে উঠে সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও তার প্রাণপুরুষ হাজি কুতুবুদ্দিন সাহেবের ভুয়সী প্রশংসা করেন | তিনি বলেন জলপাইগুড়ির চা বাগানে জন্মগ্রহণ করে একটি পত্রিকা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেটা সাপ্তাহিক কলম পত্রিকা ছিলো যেটা আজকে দৈনিক পুবের কলম পত্রিকা রূপ ধারণ করেছে | তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন লক্ষে অবিচল থাকলে সাফল্য সে পাবেই যেমন ভাবে তিনি একটি পত্রিকা থেকে রাজ্যসভার এম পি হয়েছিলেন | কোনো প্রলোভন তাকে টলাতে পারেনি |

ইমরান সাহেব আরো বলেন হাজি কুতুবুদ্দিন সাহেব যখন এই মিশন প্রতিষ্ঠা করেন তখন তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে তবে তিনি আজ সাফল্য লাভ করেছেন | কাজ করলে সাফল্য লাভ করা যায় তার প্রকৃস্ট উদাহরণ হাজি কুতুব সাহেব | বর্ধমানের সবচেয়ে বড় মসজিদ আল মদিনা জামে মসজিদ যেটা সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ও হাজি সফিকুল সাহেবের সহযোগিতায় তৈরী হয়েছে | ৫০০০ লোক একসঙ্গে নামাজ পড়তে পারে তার প্রশংসা করেন | একটা পিছিয়ে পড়া শ্রেণীকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁদের প্রশংসা করেন এবং দুয়াও করেন আহমেদ হাসান ইমরান | সামনে রোজার মাস আসছে প্রত্যেককে আধ্যাত্বিক ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে মহান কুরুনাময় আল্লাহর কাছে নৈকট্ট লাভের চেষ্টা করতে হবে |

ইমরান সাহেব হাদিসের কথা তুলে আরো বলেন হতভাগ্য সেই ব্যক্তি জে রমজান মাস পেলো অথচ আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারলো না | অনেকগুলি পত্রিকা এই মঞ্চে প্রকাশ পায় | ট্রাস্টের অন্যতম শাখা আলো আঁধারী পত্রিকার তরফ থেকে হাজি কুতুবদ্দিন সাহেব কে বিশেষ শ্রদ্ধাঞ্জলি পত্রিকা প্রকাশ করা হয় |

এছাড়া প্রত্যাশা, মনেরেখো প্রকাশ করা হয় | ওই মঞ্চে হুইল চ্যেয়ার প্রদান, গরিব অসহায়,অসুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হয় | অনুষ্ঠান তিন দিন ধরে চলবে | 14 মার্চ ভবঘুরে দের জন্য আবাস্থল উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার | আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়, আবরার সাঈদী, ট্রাস্টের সভাপতি হাজি বদরুল আলম, সহ সভাপতি হাজি মজাহার আলী, মাস্টার মাহবুব সাহেব, ট্রাস্টের সহ সম্পাদক হাজি মৌলানা আশরাফ , হাজি কাসেম চৌধুরী, মোল্লা সদরুল, মোল্লা রবিয়েল, সফিউল মাস্টার, চৌধুরী মহিউদ্দিন ও মিশনের প্রধান শিক্ষক মহাম্মদ সেলিম সাহেব |

Related posts

কালনার প্রত্যন্ত গ্রামের মেয়ে অন্বেষার স্বপ্ন ডাক্তার হওয়া, বাধা অর্থাভাব

E Zero Point

সমুদ্রগড় পঞ্চায়েত এলাকায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযান

E Zero Point

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর শহীদ স্মরণ

E Zero Point

মতামত দিন