30/08/2026 : 10:52 PM
অন্যান্য

কোভিড বিধি না মানলে প্রার্থী-নেতাদের বিরুদ্ধে এফআইআরঃ নির্বাচন কমিশন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২১:


যে হারে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা খুবই উদ্বেগ জনক। তার সাথে রাজ্যে এখনও দুদফা ভোট বাকী। কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে বৃহস্পতিবারই বড় জনসভা, রোড শোয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। বাকি দুদফার ভোটের ক্ষেত্রে এ ব্যাপারে আরও কড়া পদক্ষেপ করল নির্বাচন সদন।

এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বাকি দুদফার ভোটের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ভার্চুয়াল বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকেই কমিশন নির্দেশ দিয়েছে, করোনা বিধি না মানলে সেই প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করুন। হাইকোর্টকে কেন মাথা ঘামাতে হচ্ছে তা নিয়েও কমিশন অসন্তোষ প্রকাশ করেছে।

কমিশন বলেছে, যারা কোভিড বিধি মানবে না তাদের বিরুদ্ধে এফআইআর করুন তার রিপোর্ট আমাদেরকে পাঠান। সূত্রের খবর, প্রচারে করোনা বিধি না মানায় মালদহে শোকজ করা হতে পারে প্রায় ৮ জন প্রার্থীকে। বীরভূমের ছ’জন প্রার্থীর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করতে চলেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার করোনা বিধি না মানা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর। তবে সপ্তম এবং অষ্টম দফা নির্বাচন একসঙ্গে করার সম্ভাবনা খারিজ করে দিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। অর্থাত্‍ নির্বাচনী নির্ঘন্টে কোনও বদল হচ্ছে না।

Related posts

পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণ একদিনে ১০০ পাড়, মেমারিতে ১৫

E Zero Point

মেমারিতে পুরাতন পোষ্ট অফিস পাড়াতে করোনা পজিটিভ

E Zero Point

করোনা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়ার লক্ষে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শুরু করল ‘সমাধান’

E Zero Point

মতামত দিন