07/09/2026 : 8:51 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

অসহায় মানুষের পাশে ভলি লাভারস টিম ও রেড ভলেন্টিয়ার্স

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ২৩ মে ২০২১:


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের পলসোনা গ্ৰামে করোনা সংক্রমণ দিনেরদিন বেড়ে চলেছে। এরফলে এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এইসময়ে অসহায় দুঃস্থ মানুষদের দুবেলা খাবারো ঠিকমতন জুটছেনা।‌ অসহায় দুঃস্থ মানুষেরা অনাহারে দিন কাটাচ্ছেন সেই খবর পেয়েই, সেইসব মানুষদের পাশে এসে দাঁড়ালো পলসোনা গ্ৰামের ভলি লাভারস টিম ও রেড ভলেন্টিয়ার্স-এর সদস্যরা।

সদস্যরা ৩০ টি অসহায় দুঃস্থ পরিবারের লোকজনের হাতে চাল,ডাল,আলু,সয়াবিন,তেল,নুন,সাবান মাস্ক তুলে দেয়। এইদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন তাঁরা। করোনা নিয়ে এলাকার মানুষদেরকে সচেতন করে। সদস্যদের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।

Related posts

সুনীল মন্ডলের কুশপুত্তলিকা দাহ মেমারিতে

ezeropoint +91 7797331771

রেল হকাদের বিক্ষোভ সমাবেশ কালনায়

ezeropoint +91 7797331771

বাম আমলের পর মেমারির এই রাস্তা আজও ঠিক হয়নি তৃণমূলকর্মীদেরই ভোট বয়কটের ডাক

ezeropoint +91 7797331771

মতামত দিন