06/06/2026 : 7:47 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির রাজা কে সংবর্ধনা বড়শুল কিশোর সংঘের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৩০ জুলাই ২০২১:


মাউন্ট ইউনাম পর্বত শৃঙ্গ জয় করে বৃহস্পতিবারই পা রেখেছেন মেমারির মাটিতে। বর্তমানে মেমারির সকলের প্রিয় রাজা ৩৮ বছর বয়সী মহ. নওয়াজের এই কৃতিত্বের জন্য পূর্ব বর্ধমানের বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো।

আরও দেখুনঃ মাউন্ট ইউনাম জয় করে ঘরে ফিরলেন মেমারির রাজা

বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ জানান যে, যখন এলাকারই কোনো যুবক বিরল কৃতিত্বের অধিকারী হয় তখন আমরা গর্বিত হই। করোনা অতিমারির সময় ঘরে বসে না থেকে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ দিন ধরে প্রচন্ড ঠান্ডায় ৬১১১ হাজার মিটার উপরে উঠে  ” মাউন্ট ইউনাম পর্বত শৃঙ্গ ” জয় করে রাজা দেখিয়ে দিলো জীবনে কিছু থেমে থাকে না কঠিন থেকে কঠিন পরিস্থিতি জয় করা যায়।

আরও দেখুনঃ মাউন্ট ইউনাম জয় করলেন মেমারির রাজা

শুক্রবার সকালে বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে রাজাকে উৎসাহিত করতে তাঁর নিজস্ব বাসভবনে সংঘের উত্তরিয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হলো। জানা গেছে রাজার আগামী লক্ষ্য এভারেস্ট জয়। এভারেস্ট জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য সমগ্র বড়শুলবাসির পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা জানানো হয়েছে।

Related posts

একজন চালক ও ২ জন যাত্রী নিয়ে টোটো চলবে ভাতারেঃ টোটো ইউনিয়ন

E Zero Point

হলদিবাড়ি রেল স্টেশনে করা করোনা নিয়ে সচেতনতার বার্তা

E Zero Point

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে মেমারি হাসপাতাল চত্বরে দুপক্ষের মধ্যে বচসা

E Zero Point

মতামত দিন