22/07/2026 : 7:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

ভক্তদের জন্য জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে পূজা বন্ধ

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১ অগাষ্ট ২০২১: 


শ্রাবণ মাসের আগামী সোমবার গুলিতে পাটুলির জামালপুরের বাবা বুড়োরাজের মন্দিরে ভক্তদের জন্য পূজা বন্ধ করে দেওয়া হল সেবাইতদের তরফ থেকে। এদিন জানানো হয় কেবলমাত্র নিত্য পূজা হবে ওই দিন গুলিতে। সেই মতো প্রচার এবং লিফলেট বিলি চলছে। বাড়িতে বসেই তাঁরা নিয়ম নিষ্ঠার সাথে এ বছরের সোমবার গুলি পালন করুন। লিফলেটে যে সমস্ত নিয়মাবলি লেখা রয়েছে সেগুলি দেখেই তারা বাড়িতেই সোমবার পালন করতে পারবেন।

পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকে এ ও জানানো হয় কয়েক দিন আগেই মন্দিরে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছিল। এরপরই পূর্বস্থলী থানা পুলিশ সচেষ্ট হয়ে চোরেদের গ্যাংকে ধরে ফেলে। তারপরই মিটিংয়ে সিদ্ধান্ত হয় মন্দির চত্বরজুড়ে সিসিটিভি লাগানোর তারও পরিকল্পনা চলছে। পাশাপাশি মাইকিং করে ভক্তবৃন্দের বাকি সোমবারগুলিতে মন্দির চত্বরে ভিড় না করার পরামর্শ দেয়া হয় প্রচার এবং লিফলেটের মাধ্যমে।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

পঞ্চায়েতে কোনোভাবেই গাছ কাটার অনুমোদন দেওয়া যাবে নাঃ বন ও ভূমি কর্মাধ্যক্ষ

E Zero Point

মেমারিতে কালীপুজোর উদ্বোধনে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়

E Zero Point

“চাক্কা জ্যাম” কর্মসূচি পাণ্ডুয়ায়

E Zero Point

মতামত দিন