22/07/2026 : 9:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবড়শুল

তৃণমূল নেতা শ্যামল দত্তের শেষযাত্রা

জিরো পয়েন্ট নিউজ – অর্ঘ্য ব্যানার্জি, বড়শুল, ৩ অগাষ্ট ২০২১:


সোমবার রাতে শারীরিক অসুস্থ হয়ে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর, তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন।

মঙ্গলবার তার মরদেহ নিয়ে আসা হয় বিডিও অফিসে এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ও উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার বৈকন্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি।

বর্ধমান ২ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান ও যুব জেলা সভাপতি রাসবিহারী হালদার ফুলো মালা দিয়ে শেষ যাত্রায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কাল তার শেষকৃত্য হবে তার গ্রামে বাড়ি ওখানে তার ছেলে বাইরে থাকে সে এসে শেষকৃত্য করবে ।এইদিন বিডিও অফিসের শোকের ছায়া নেমে আসে ও সমস্ত রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে ।

Related posts

১০০ দিনের কাজের আত্মসাৎ করা টাকা ফেরতের মুচলেকা বুথ সভাপতি ও সুপারভাইজারের

E Zero Point

নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ 

E Zero Point

মেমারি ১ ও ২ নং ওয়ার্ডে তৃণমূলের বিক্ষোভ মিছিল

E Zero Point

মতামত দিন