07/09/2026 : 11:04 PM
বিনোদন

মুক্তিপেল শিল্পী সুজাতা মাঝির প্রথম হিন্দী মিউজিক এলবাম “তুঝে ইঁয়াদো ম্যায়”

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ৫ অগাষ্ট ২০২১:


ডিজিটাল যুগের সাথে পাল্লা দিয়ে এগোতেই গান সহ তার ভিডিও এলবাম তৈরির পরিকল্পনা,
বর্তমানে গানের শুধু নয় শিল্পীদের ও টিকে থাকার একটা লড়াই চলছে সর্বত্র।মানুষের মধ্যে অতিমারীর ফলে একটা একাকীত্ব তৈরি হয়ে উঠছে ক্রমশ।আর মিউজিক থেরাপি র দ্বারা মানুষ তাঁর বেঁচে থাকার রসদ কে খুঁজে পাওয়ার চেষ্টা করছে।তাই গানের বর্তমান একটা পজেটিভ দিক তৈরি হয়েছে,সেই প্রয়োজনকে অনেকটাই পূরণ করতে নব্বই দশকের গানের একটা নষ্টালজিক ফেভার নিয়ে গানের ডালি সাজিয়ে এস এম প্রোডাকশনের নিবেদনে রাগা মিউজিক থেকে নবাগতা সুজাতা মাঝি (সাভলি)-র একক হিন্দী গানের মিউজিক এলবাম”তুঝে ইয়াদো মে”র আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল ২রা আগস্ট দক্ষিণ কলকাতার যোগেশ মাইম একাডেমি তে।

সত্যম চ্যাটার্জির সংগীত পরিচালনা য় মোট পাঁচটি গানের ডালি নিয়ে এলবামের ভিডিও পরিচালনা করেন অমিতাভ ব্যানার্জী।সুচারু কণ্ঠের অধিকারী সুজাতার প্রয়াস শ্রোতাদের কাছে আশা করা যায় ভালোবাসা পাবে| সত্যম চ্যাটার্জী তার শিল্প সৃষ্টিকে সুরের এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে উক্ত এলবামে সংগীত পরিচালনার দ্বারা।


নবীন শিল্পীদের নিয়ে গানের অভিনব এই প্রয়াস সকল সংগীত প্রেমীদের বিশেষ করে নতুনদের উৎসাহিত করতে সাহায্য করবে তা বলাই যায়। গান লিখেছেন বিনয় ও আদর্শ কুমার।যে ভি এস মিউজিকের সহযোগিতায় এলবামের সার্বিক সহযোগিতা করেছেন রাগা মিউজিক।রাগার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ও দেখা যাবে।

Related posts

উত্তরবঙ্গে রবীন্দ্র নজরুল মুখী উৎসব

ezeropoint +91 7797331771

সোমু মিত্র ক্রিয়েশনসের নতুন মিউজিক ভিডিও‘সুন্দরী কমলা’

ezeropoint +91 7797331771

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ট্যাঙ্গো নাচতে প্রস্তুত !

ezeropoint +91 7797331771

মতামত দিন