12/08/2026 : 2:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

টোটো চালকের উদ্যোগে ২২ বছর ধরে মেমারিতে স্বাধীনতা দিবস পালন ও বস্ত্রদান

জিরো পয়েন্ট নিউজ অতনু ঘোষ, মেমারি, ১৫ অগাষ্ট ২০২১:


স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দীর্ঘ ২২ বছর ধরে মেমারিতে বস্ত্রবিতরণ ও বসে আঁকো প্রতিযোগিতা করে আসছেন অমরজিৎ রায়। পেশায় টোটো চালক। মূল নিবাসী বিহার। ছোট বেলা থেকেই মেমারিতে আছেন। বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস উদযাপন দেখে তিনি অনুপ্রাণিত হন।

নিজস্ব টোটো-রিক্সা চালিয়ে সারা বছর যে আয় হয় সেখান থেকে তিনি স্বাধীনতা দিবসে এই অনুষ্ঠান আয়োজন করে আসছেন বলে জানা যায়।

রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসে মেমারি কৃষ্ণবাজার কলেজ মোড়ে অঙ্কন প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অমরজিৎ রায় জানান, ২২ বছর ধরে স্বাধীনতা দিবস পালন করছি আমরা। আমরা হাম হে গান্ধী। এই কাজে টোটো চালক রোহিত কুমার সাউ, মেনু শেঠ বিশেষ ভাবে সহযোগিতা করেছেন।

 

Related posts

আমফান দুর্নীতির বিরুদ্ধে সাংসদ লকেট চ্যাটার্জীর বিক্ষোভ

E Zero Point

পূর্বস্থলীতে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা বিপাকে 

E Zero Point

বর্ধমান গ্রীন হান্টার, রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ

E Zero Point

মতামত দিন