23/07/2026 : 11:10 AM
আমার বাংলা

এবার টাকা লোন নিন মোবাইল অ্যাপের মাধ্যমে

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ২০ অগাষ্ট ২০২১:


বর্তমানে মানুষ খুবই ভয়ে ভয়ে দিন যাপন করছে।অতিমারীর ভয় এখনো সকলের মনে আতঙ্কের একটা প্রভাব বিস্তার করেছে।মানুষের কাছে চিন্তার যেন শেষ নেই।একই ছাদের তলায় মানুষের যেকোনো প্রয়োজনে টাকার সাপোর্ট করতে লোন নিতে চাইলে এখন আর দৌঁড়া দৌড়ী করতে হবে না।হাতের মুঠোয় চলমান যন্ত্রটি তে অর্থাৎ মোবাইলের একটি ক্লিক করে এপ ডাউনলোড করলেই পেয়ে যাবেন যেকোনো প্রয়োজনীয় লোন।গত ১৯শে আগস্ট কলকাতার একটি পাঁচতারা হোটেলে আর্থিক লোনের সুবিধার জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল “আই সার্ভ ফিনান্সিয়াল”নামক মোবাইল এপ।

যার ডাউনলোড করলে মানুষের যেকোন প্রয়োজনে টাকা লোন নিতে পারবে।পাশাপাশি এখান থেকে রোজগার ও করা যাবে।যেকোনো হোম লোন,গাড়ি লোন,ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন,সম্পত্তি বন্দক রেখে লোন কিংবা ব্যাক্তিগত লোন নিতে পারে অনায়াসে।

সংস্থার ডিরেক্টর শ্রী দীপক সামন্ত,এবং কনফারেন্স প্ল্যানারের সি ই ও তথা আই সার্ভ ফিনান্সিয়াল প্রাঃ লিঃ এর ব্যাবসায়িক সহযোগী শ্রী ললিত শর্মা জানান দশ হাজার থেকে বেশ কয়েক কোটি টাকা মানুষ এই ডিজিটাল প্ল্যাটফর্ম এর আপের মাধ্যমে টাকা লোন নিয়ে উপকৃত হবে।এবং মানুষের সুরাহা হবে।

Related posts

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতার ভ্যান গাড়িতে লকডাউন নিয়ে সচেতনতার বার্তা

E Zero Point

মোবাইলে প্রেম, বিবাহিত প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির

E Zero Point

ট্রান্সফর্মা চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত

E Zero Point

মতামত দিন