22/07/2026 : 8:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভিনরাজ্যের শ্রমিকের মৃতদেহ উদ্ধার পূর্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১ ডিসেম্বর ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বানেশ্বরপুর গ্রামের ভাতার মালডাঙ্গা রাস্তার পাশেই সাতসকালে পথচারীরা দেখতে পান এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে নয়ানজুলিতে। এরপর এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এরপর ভাতারের ছাতনি গ্রাম থেকে বেশ কিছু শ্রমিক আসেন তারা দাবি করেন যে মৃতদেহ তাদের। বাড়ির লোক ভাতার থানা এসে দেহটিকে সনাক্তকরণ করে।

জানা যায় ওই ব্যক্তির নাম মিস্ত্রি কিস্কু, বয়স ৩২ বছর । বাড়ি ঝাড়খন্ডে, তিনি কাজ করতে এসেছিলেন ভাতারের ছাতনী গ্রামে। তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন। পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করার পরেই কান্নায় ভেঙ্গে পড়ে। আজ পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান মেডিকেল কলেজে । সঠিক কি কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি।

 


Related posts

প্রচারে চমক গেরুয়া শিবিরে, জেলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী

E Zero Point

শক্তিগড় থানায় ডেপুটেশন

E Zero Point

বর্ধমান শহরে ২৯৮, জেলায় ৮৪৫ জন করোনা আক্রান্ত

E Zero Point

মতামত দিন