07/09/2026 : 1:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌর নির্বাচনের প্রস্তুতি শুরু তৃণমূল কর্মীদের

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১ ডিসেম্বর ২০২১:


উৎসবের মরশুম শেষ হলেই যে পৌর নির্বাচন শুরু হবে একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই মতো কলকাতা পুর নিগমের নির্বাচনের দিন ঘোষণা হলেও রাজ্যের অন্যান্য পৌরসভার ব্যপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।

কিন্তু মেমারি পৌরএলাকার তৃণমূল নেতা কর্মীদের মধ্যে পৌরনির্বাচনের আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বুধবার মেমারি ১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি একটি মিছিল করেন। এই মিছিল ১ নং ওয়ার্ডের খাঁড়ো দিঘির পাড় থেকে শুরু হয়ে ডিভিসি পাড়া চকদিঘি মোড় হয়ে ১ নং ওয়ার্ডের কলেজের সম্মুখে এসে শেষ হয়।

মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, মেমারি ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি অজিত সিং, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতা মুকেশ শর্মা, মেমারি শহর তৃণমূল সংখ্যালঘু সেল-এর সভাপতি ফারুক আবদুল্লাহ প্রমুখের নেতৃত্বে এই মিছিল সম্পন্ন হয়।

১ নং ওয়ার্ড কমিটির সভাপতি অজিত সিং জানান, এই ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে আনবো বলে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি।


Related posts

মৃতদেহ দাহ করে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ২, আহত ২৩ জন

ezeropoint +91 7797331771

মহারাষ্ট্র থেকে বাংলায় করোনা নিয়ে আসছে রেল, সংক্রমণ হলে দায় কে নেবেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ezeropoint +91 7797331771

ক্লাব উদয়নের দুর্গাপুজো উদ্বোধনে পৌর প্রশাসক স্বপন বিষয়ী

ezeropoint +91 7797331771

মতামত দিন