10/08/2026 : 3:13 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি শ্রীধরপুরের পুকুরপাড়ে অস্বাভাবিক মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২ জানুয়ারি ২০২২:


রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের শ্রীধরপুর এলাকায় হরকলি তেলারি পুকুরপাড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। পরিবার সূত্রে জানা যায় ৩১ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন । ব্যক্তির নাম রঞ্জিত বাগ, বাবা বাবলু বাগ, পেশায় সোনার দোকানে কাজ করতেন ঐ ব্যক্তি।


দীর্ঘ খোঁজাখুঁজি করার পর রবিবার সকালে তার জামা একটি পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে এবং আরও খোঁজাখুঁজি করার পর দেখে পুকুরের জলে পারের ধারে দেহটি অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে।  খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ।  দেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Related posts

মগড়াতে বান্ধব সম্মিলনীর শতবর্ষে শত বৃক্ষরোপণ কর্মসূচী

E Zero Point

পঞ্চায়েত ভোটঃ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সিপিআইএম এর প্রার্থী তালিকা

E Zero Point

পঞ্চায়েত ব্যবস্থা খতিয়ে দেখতে দার্জিলিং এর প্রতিনিধিরা মেমারিতে

E Zero Point

মতামত দিন