07/09/2026 : 4:40 AM
আমার দেশবিনোদন

সঙ্গীত জগতে নক্ষত্রপতনঃ ৯০ দশকের বিখ্যাত গায়ক প্রয়াত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৩১ মে ২০২২:


গাইতে গাইতে চলে গেলেন বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ (কে কে)। বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান ছিল তাঁর। মঞ্চে গান গাইতে গাইতেও হঠাৎ অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় শহরের প্রথম সারির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত ঘোষণা করা হয তাঁকে।

ঘড়িতে তখন রাত সাড়ে ৯টা। চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু তাঁর। আকস্মিক মৃত্যুর কারণ জানতে গায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো দেওয়া হয়েছে। শিল্পীর মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইল।

Related posts

‘টাকার রং কালো’ ছবির ট্রেলর ও মিউজিক লঞ্চ

প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যপ্রদেশে ১ লক্ষ ৭৫ হাজার নবনির্মিত বাড়ির গৃহ প্রবেশ আগামীকাল

ezeropoint +91 7797331771

বছর শেষে ইমনের বাউল উপহার – রুদ্রনীলের কণ্ঠে ‘প্রাণনাথ’ শুনে মোহিত হল দেশ বিদেশের দর্শক

ezeropoint +91 7797331771

মতামত দিন