07/09/2026 : 11:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শ্রীধরপুর সমবায়ঃ কড়া নিরাপত্তায় ভোটের নমিনেশন পত্র জমা দিলেন প্রার্থীরা

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল ও মৃত্যুঞ্জয় যশ, শ্রীধরপুর, ১২ জুলাই ২০২২:


মঙ্গলবার মেমারি ২ নম্বর ব্লকের শ্রীধরপুর কো-অপারেটিভ ব্যাংকের ভোটের নমিনেশন পত্র জমা দিলেন প্রার্থীরা । কড়া পুলিশে নিরাপত্তার মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয় আজ।  যাতে ভোটের নমিনেশন পত্র জমা দেওয়ার সময় কোন রকম আপত্তিকর ঘটনা না ঘটে তার জন্য সেখানে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ।

এদিনে নমিনেশন জমা দেওয়ার পর শ্রীধরপুর কো অপারেটিভ ব্যাংকের সদস্য তথা সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি জানান এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়।


শ্রীধর পুর কো অপারেটিভ ব্যাংকের সম্পাদক তথা মেমারি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশীষ ব্যানার্জি জানান যে, তৃণমূল শান্তিপূর্ণ ভোটের পক্ষে।


জানা যায় ৩১ শে জুলাই ২০২২ ভোটের দিন ধার্য করা হয়েছে এবং মোট ৪৬ টি সদস্য পদের জন্য নির্বাচন হবে ।

Related posts

রাজ্যপালকে দিয়ে দলীয় রাজনীতি করছে বিজেপিঃ শুভময় বসু

স্কুল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শিক্ষক

ezeropoint +91 7797331771

পাহাড়ে আর যাওয়া হলো না, পথে থেমে গেল জীবনঃ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো মেমারির যুবক

ezeropoint +91 7797331771

মতামত দিন