07/09/2026 : 2:37 PM
বিনোদন

প্রথম রোজগার কত ? জানুন সলমানের অজানা কথা

সলমান খানের জন্ম ১৯৬৫ সালের ১৭ ডিসেম্বর। সময় যত এগিয়েছে ততই বলিউডের মাটিতে নিজের জমি শক্ত করেছেন সলমান। বর্তমানে সলমানের এক বিলাসবহুল জীবনযাত্রা থাকলেও শুরুটা কিন্তু সহজ ছিল না। শোনা যায় তাঁর প্রথম রোজগার ১০০ টাকারও কম ছিল।


এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সলমান খান বলেছিলেন, তাঁর প্রথম রোজগার ছিল ৭৫ টাকা। মুম্বইয়ের তাজ হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ডে নাচ করেছিলেন তিনি। যার জন্য ৭৫ টাকা পেয়েছিলেন সলমান। একইসঙ্গে নিজের প্রথম হিট ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র জন্য ৩১ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। কখনও ছবির জন্য প্রচুর প্রশংসা পেয়েছেন, তো কখনও সমালোচনা। কিন্তু নিজের পরিশ্রম জারি রেখেছেন সলমান। আর তারমধ্যে দিয়েই বর্তমানে বলিউডের অন্যতম সেরা হিরো তিনি।

বলিউডে প্রচুর ট্রেন্ড সেট করেছেন সলমান খান। একদিকে যেমন নিজের বডির জন্য তিনি ভক্তদের মন জয় করেছেন, তেমনই তাঁকে দেখে অনুপ্রাণিত হয়েছেন আরও অনেক অভিনেতারা। খালি গায়ে বডি ফ্লান্ট করার ট্রেন্ডও তিনিই চালু করেছিলেন, যা পরবর্তীকালে ভীষণ জনপ্রিয় হয়। একইসঙ্গে তাঁর নিত্যনতুন লুকও অনুসরণ করতে দেখা যায় ভক্তদের। সলমনের আগামী জীবনের জন্য শুভেচ্ছা রইল আমাদের তরফেও।

Related posts

মালপাহাড়িয়া উন্নয়ন সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ezeropoint +91 7797331771

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তিঃ জেনে নিন সেরা ছবি ও পরিচালকের নাম

ezeropoint +91 7797331771

ছোটদের জন্য নাটকের কর্মশালা বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন