07/06/2026 : 8:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মানসিক অবসাদের জেরে আত্মঘাতী স্কুল ছাত্রী

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ২৭ ফেব্রুয়ারি ২০২৩:


মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক স্কুল ছাত্রী ঘটনাটি ঘটেছে আজ সোমবার মন্তেশ্বর গ্রামে। মন্তেশ্বর গ্রামে অহনা গড়াই, মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয় একাদশ শ্রেণী ছাত্রী নিজের শোবার ঘরে সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।

পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল ওই ইস্কুল ছাত্রী। সকালে ঘুম থেকে না ওঠার জন্য তার মা ঘরের দরজার ঠেলে কোন সাড়া শব্দ না পাওয়ায়, প্রতিবেশীরা এসে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

Related posts

বাম যুবকর্মীর মৃত্যুতে রেল অবরোধ করে বিক্ষোভ

E Zero Point

বিধবা পুত্রবধুর হাতে শ্বশুরমশাই তুলে দিলেন নতুন জীবন-সঙ্গী

E Zero Point

করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী

E Zero Point

মতামত দিন