07/09/2026 : 5:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে যুবতী খুনের অভিযোগে গ্রেপ্তার ১

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৩০ সেপ্টেম্বর ২০২২:


বৃহস্পতিবার সকালে মেমারি থানার অন্তর্গত রসুলপুরে আমবাগানের কাছে একটি বাড়ি থেকে যুবতীর মৃতদেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। মৃত যুবতীর নাম দীপিকা বৈদ্য বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে মেমারি থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম রবীন্দ্রনাথ সরকার ওরফে পলাশ (বয়স আনুমানিক ২৯)। পুলিশসূত্রে জানা যার রসুলপুর নতুন রাস্তার কাছে রবীন্দ্রনাথ সরকারের বাড়ী।

শুক্রবার সকালে দীপিকা বৈদ্যকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে সুনির্দিষ্ট ধারা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

ঘটনায় প্রকাশ বৃহস্পতিবার সকালে মেমারি রসুলপুর ৩৮ নং রেল গেটের কাছে আমবাগান নিকটস্থ জয় মা তারা ক্লাবের পাশের এলকার বাসিন্দা দীপিকা বৈদ্য। মা সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো এদিন ভোরেও তিনি সবজি কিনতে পাইকারী বাজারে চলে যান। সেই সময় ঘরে তার মেয়ে দীপিকা বৈদ্য ছিলেন। সবজি কিনে ফিরে এসে মেয়ের মৃত দেহ দেখতে পান।

(ছবিঃ নূর আহামেদ)

Related posts

হাটকালনা গ্রাম পঞ্চায়েতে সামন্যবৃষ্টিতে রাস্তা বেহাল, গৃহবন্দি গ্রামবাসীরা

পূর্বস্থলী ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যুব শক্তির আলোচনা সভা

ezeropoint +91 7797331771

অভিমানিনী গৃহবধূকে উদ্ধার বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন