07/09/2026 : 12:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মহিলারা কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলে যোগাযোগ করুনঃ বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৮ মার্চ ২০২৩:


বিশ্ব নারীদিবস উপলক্ষে মেমারি বিধানসভার বিভিন্ন এলাকায় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য এলাকার মহিলাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। দেবীপুর, নিমো ১, আমাদপুর, গোপ গন্তার ১ অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নারী দিবস পালন করা হয়।

প্রতিটি অঞ্চলেই উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ব্লকের শাখা সংগঠনের নেতৃত্ব সহ অঞ্চলের নেতৃত্বগণ ও কর্মীবৃন্দ।
মহিলাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় বিধায়ক এলাকার মহিলাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বলেন রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা তাই তিনি মহিলাদের জন্য বিভিন্ন সরকারী প্রকল্পের সূচণা করেছেন। যদি কোন মহিলা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

Related posts

কোভিড আক্রান্ত প্রসূতির পাশে সিপিআইএম পার্টি কর্মীরা

ezeropoint +91 7797331771

কান্দি পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জামালপুরে চলছে সবুজ সৃজনী মেলা

ezeropoint +91 7797331771

মতামত দিন