26/02/2026 : 1:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির সোনাপলাশীতে

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদাতা, ১৭ এপ্রিল ২০২৩:


রবিবার বর্ধমান ২ ব্লকের অন্তর্গত সোনাপলাশী গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী:সবুজের অভিযানের উদ্যোগে এবং বর্ধমানের অনন্যা হাসপাতালের সক্রিয় সহযোগিতায় একটি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় | এই স্বাস্থ্য পরীক্ষা শিবির টি অনুষ্ঠিত হয় সোনাপলাশী যুব সংঘ ক্লাবঘর এবং সংলগ্ন দুর্গা মন্ডপে | এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান অনন্যা হাসপাতালের কর্ণধার ডক্টর বি.ডি.বর্মন, ম্যানেজিং ডিরেক্টর এ.ডি. বর্মন এবং হাসপাতালের অন্যান্য কর্মীবৃন্দ এবং বিশিষ্ট চর্ম বিশেষজ্ঞ ডক্টর জ্ঞান প্রকাশ ব্যানার্জি |
এই শিবিরে সোনাপলাশী গ্রামের ১৬০ জন গ্রামবাসী স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন |


এই দিনের শিবিরের ব্যবস্থাপনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সোনাপলাশী যুব সংঘর সদস্যবৃন্দ | এই স্বাস্থ্য পরীক্ষা শিবির নিয়ে গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায় |

এই দিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী: সবুজের অভিযান-এর সভাপতি নিখিল কুমার খাঁ, সহ-সভাপতি অসিত কুমার পাঠক, সহ-সম্পাদক কাজী মোঃ রায়হান, বৃক্ষবন্ধু সোমনাথ গুপ্ত, সজল কুমার দে, সংস্কৃতি সম্পাদক অম্লান মজুমদার, আহবায়ক অনির্বাণ রায় প্রমূখ |

সোনাপলাশী যুব সংঘ -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোনাপলাশী যুব সংঘ -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক ইন্দ্রনীল দত্ত, সভাপতি রঘুনাথ চ্যাটার্জি, সহ-সভাপতি সুশান্ত চক্রবর্তী, সহ-সম্পাদক গৌতম চ্যাটার্জি, সংস্কৃতি সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল ও অন্যান্য সদস্যবৃন্দ |

 

Related posts

গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় ৫০২ জন করোনা আক্রান্ত

E Zero Point

জৌগ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল

E Zero Point

যুবদের সভা কালনায়

E Zero Point

মতামত দিন