31/08/2026 : 11:13 AM
আমার বাংলা

রামকিঙ্কর বেজ ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের ছাত্র প্রয়াত

জিরো পয়েন্ট নিউজ, বীরভূম, ১৮ এপ্রিল ২০২৩:


মঙ্গলবার, শান্তিনিকেতনের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করলেন রামকিঙ্কর বেজ ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের ছাত্র শিল্পী সুষেণ ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩।

শিল্পী সুষেণ ঘোষের জন্ম ১৯৪০ সালে । লেখাপড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। আজীবন কলা ভবনেই অধ্যক্ষ ছিলেন শিল্পী। ভাস্কর্য বিভাগের অধ্যাপক, কলাভবন, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ফাইন আর্ট এবং কারুশিল্পে ডিপ্লোমা অর্জন করেন। ১৯৬৮ সালে শান্তিনিকেতনে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ারকিছু দিনের মধ্যেই বিলেত পাড়ি দেন। ১৯৬৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথ কলেজে আবার লেখাপড়া শুরু। ১৯৭০ সালে যখন দেশে ফিরে এসেছিলেন তিনি।

জানা যায় রামকিঙ্কর বেজ ও বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের ছাত্র ছিলেন তিনি। তাঁদের প্রভাব ফুটে ওঠে শিল্পীর কাজের মধ্যে। এছাড়াও বিদেশি শিল্পীদের কাজও রসদ জুগিয়েছে সুষেণবাবুর ভাবনায়। সঙ্গীতের প্রতি তার ভালবাসা এবং দর্শনের পাঠের অভ্যাস তাঁর ভাস্কর্যেও ফুটে উঠত।

Related posts

মেমারি পৌরসভার নেতাজী জন্মজয়ন্তী ও সুভাষ উৎসব পালন

E Zero Point

বর্ধমানের সকল ট্রাফিক অফিস ও আউটপোস্ট বিনামূল্যে স্যানিটাইজেশন

E Zero Point

পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ১০টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন