30/08/2026 : 1:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

ফেসবুক হ্যাক পুরোহিতের

জিরো পয়েন্ট নিউজ – হুগলি, ২৪ এপ্রিল ২০২৩:


সামাজিক মাধ্যম ফেসবুকের সুফল কুফল দুটোই আছে। আজ ফেসবুকের মাধ্যমেই সমাজের সর্বস্তরের মানুষের সামাজিকতার প্রচার প্রসার। কিন্তু সাবধান আপনার ফেসবুক হ্যাক করে আপনার সম্মান নষ্ট করার জন্য রয়েছে কিছু হ্যাকার। এরকই এক ঘটনা ঘটে গেল হুগলি জেলার খানাকুলে।

খানাকুলের ঘন্টেশ্বর মন্দিরের পুরোহিত এবার ফেসবুক হ্যাকারদের কবলে। রবিবার সন্ধ্যা থেকে অশ্লিল পোস্ট ও অশ্লিল ভিডিও কল মহিলাদের, ফেসবুকে নোংরামি ছড়িয়ে পড়ে, জানা মাত্রই উজ্জ্বল বটব্যাল খানাকুল থানায় লিখিত অভিযোগ করে। মেসেঞ্জার থেকে একাধিক মহিলাদের ফোনে নোংরা ভিডিও কল হয়, অসস্তিতে ঘন্টেস্বর মন্দিরের পুরোহিত থানায় দ্বারস্থ।

পুরোহিতের অভিযোগ জানানোর পর খানাকুল থানা বিষয়টি দেখছে বলে জানা যায়। এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনি সঠিক ভাবে ফেসবুক ব্যবহারের পদ্ধতি জানুন, আর তারপরই ব্যবহার করুন এরকমই অভিমত সাইবার বিশেষজ্ঞদের।

Related posts

ভিনরাজ্য থেকে আগত বিমানযাত্রীদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক বাংলায়

E Zero Point

মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন ভাতারে

E Zero Point

কান্দিতে গাঞ্জা ভর্তি ট্রাক আটক

E Zero Point

মতামত দিন